জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
দৈনিক প্রথম বাংলা
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.dailyprothombangla.com
|
www.facebook.com/dailyprothombangla
|
dailyprothombangla@gmail.com

পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ

পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ

বিশেষ প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা):নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বিউটি আক্তার (৪০) নামে এক গৃহবধূকে বেধড়ক মারধর ও জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে পূর্বধলা থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর (২০২৬) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোঃ আবুল কালামের স্ত্রী মোছাঃ বিউটি আক্তারের সাথে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে একই বাড়ির মৃত শমসের আলীর ছেলে মোঃ সালাম ও তার লোকজনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সালাম ও তার সঙ্গীয় লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিউটি আক্তারের ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন আহত অবস্থায় বিউটি আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বিউটি আক্তার বাদী হয়ে মোঃ সালামকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে থানায় অভিযোগ দায়েরের খবর জানতে পেরে অভিযুক্ত সালাম ও তার লোকজন আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। বর্তমানে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এতে করে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী বিউটি আক্তার ও তার পরিবার। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়ে নেত্রকোনা জেলার পুলিশ সুপার (এসপি) সহ ঊর্ধ্বতন পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পূর্বধলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, "অভিযোগটি হাতে পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"