আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গাজীপুরে ভূমি ও রাজস্ব খাতে অসাধু চক্রের দাপট: জনমনে অসন্তোষ, সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ জুলাই সনদ স্বাক্ষরকারীরাও সেই কলম পেতে পারেন পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়: নাহিদ দুই আট নম্বরের ম্যাচে ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার ভারত জয় হারের দায় নিজের কাঁধে নিলেন কাবরেরা আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব, বললেন শমিত সোম রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’ সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়... ‘টাইগার ৩’–তে সালমানের সহ–অভিনেতা বারিন্দর মারা গেছেন ‘শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি’ বিজয়ের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আমাদের স্নাতকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা প্রমাণ করেছে ইউএপির ক্লাব যেভাবে আমাদের বদলে দেয় রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেল চালু করেছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ
ad728

গাজীপুরে ভূমি ও রাজস্ব খাতে অসাধু চক্রের দাপট: জনমনে অসন্তোষ, সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব

প্রতিবেদকের তথ্য : দৈনিক প্রথম বাংলা
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 54
ছবির ক্যাপশন :

দৈনিক প্রথম বাংলা ডেস্ক:
গাজীপুরের বিভিন্ন সরকারি দপ্তর, বিশেষ করে ভূমি সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর ঘুষ, দুর্নীতি ও হয়রানির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। একদিকে সেবাবঞ্চিত মানুষের মাঝে ক্ষোভ ও সরকারের প্রতি অসন্তোষ দানা বাঁধছে, অন্যদিকে সরকার হারাচ্ছে শত শত কোটি টাকার বিপুল রাজস্ব। ভুক্তভোগীদের মতে, সরকারি বেতন-ভাতা গ্রহণ করেও জনসেবার বদলে নৈরাজ্যজনক পরিবেশ তৈরি করে আড়ালে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন। এই অসাধু কর্মকর্তাদের পেছনে স্থানীয় কিছু সুবিধাবাদী সিন্ডিকেট ব্যাকআপ দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
​একুয়ার বিল নিতে ৫-৩০% ঘুষ দাবি!  অভিযোগ উঠেছে গাজীপুর জেলা প্রশাসকের এল.এ (ভূমি অধিগ্রহণ) শাখার সার্ভেয়ার জাহাঙ্গীর ও মুসলেমের বিরুদ্ধে। অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার ক্ষতিপূরণের বিল তুলতে আসা ভূমিহারা সাধারণ মানুষ তাঁদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। অভিযোগ মতে, মধ্যস্থতাকারী দালালদের মাধ্যমে মোট বিলের ৫% থেকে ৩০% পর্যন্ত নগদ ক্যাশ টাকা ঘুষ দিলে ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিল পরিশোধের শতভাগ গ্যারান্টি মেলে। তবে ঘুষ না দিলে ২৪ থেকে ৭২ ঘণ্টা তো দূরের কথা, ২ থেকে ৯ বছরেও অধিগ্রহণের টাকা মিলছে না। এ সংক্রান্ত অডিও, ভিডিও ও ভুক্তভোগীদের লিখিত অভিযোগপত্র ইতিমধ্যে এই প্রতিবেদকের হস্তগত হয়েছে, যা শিগগিরই প্রকাশের প্রস্তুতি চলছে। গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেলেও অনিয়ম ​একই ধরনের অনিয়মের চিত্র দেখা গেছে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালেও। সার্টিফিকেট বাণিজ্য, টিকিট বাণিজ্য, রোগীদের খাবারের অনিয়ম এবং কেবিন ভাড়ার ক্ষেত্রে অনিয়মের কারণে স্বাস্থ্যসেবার মান নিম্নমুখী। হাসপাতালের পরিচালককে ঘিরে নানা গুঞ্জন ও সমালোচনার ঝড় বইছে। বছরের পর বছর বদলির আদেশ থাকলেও অজানা শক্তিতে তিনি পদে বহাল রয়েছেন বলে একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। অনিয়মের প্রতিবাদ করলে বিভিন্ন হুমকি-ধমকির মুখোমুখি হতে হয় বলেও অভিযোগ রয়েছে।​কাপাসিয়ার উজ্জ্বল দৃষ্টান্ত: সততার অনন্য প্রতীক এসিল্যান্ড নাহিদুল হক অসাধু কর্মকর্তাদের বিপরীতে ভালো, সৎ ও জনবান্ধব কর্মকর্তার প্রতি আমজনতার শ্রদ্ধা ও ভালোবাসার অকাট্য প্রমাণ মিলেছে কাপাসিয়া উপজেলায়। কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকের বদলির খবরে পুরো কাপাসিয়া প্রাঙ্গণে নেমে এসেছে হতাশার ছায়া। ৩৮তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা নাহিদুল হক ২০২৫ সালের ২৫ অক্টোবর কাপাসিয়াতে যোগদানের পর থেকে বিগত ১২ মাসে পুরো এসিল্যান্ড অফিসকে দালালমুক্ত করেছিলেন। সহজ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করায় সাধারণ মানুষের মনে তিনি স্থান করে নেন। সম্প্রতি পদোন্নতি পেয়ে তিনি বৃহত্তর ময়মনসিংহ বিভাগে কমিশনার কার্যালয়ে বদলি হয়েছেন।জনতার প্রতিক্রিয়া ও উৎকণ্ঠা:কাপাসিয়া বাজারের ব্যবসায়ী আব্দুল মালেক বলেন,নাহিদুল হক স্যার থাকতে আমরা সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো প্রকার বাড়তি টাকা ছাড়া সহজে কাজ শেষ করতে পেরেছি। এখন নতুন করে ভয় কাজ করছে, আবার আগের মতো টাকা ছাড়া ফাইল নড়বে না তো?" এলাকাবাসী মোস্তফা ফকির, রফিকুল ইসলাম, জামির হোসেন ও আইয়ুবুর রহমান গণমাধ্যমকে জানান, অফিসে দীর্ঘ ৭-৮ বছর ধরে কর্মরত নাজির মাহবুবের দালাল নির্ভরতার কারণে আগে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হতো। নাহিদুল হক দায়িত্ব নেওয়ার পর সেই সিন্ডিকেট নিষ্ক্রিয় হয়। এখন তার বদলির পর নাজির মাহবুবের সক্রিয় দালাল চক্র ফের সক্রিয় হওয়ার আশঙ্কায় কাপাসিয়ার সাধারণ মানুষ। জনস্বার্থে ও সরকারের রাজস্ব সুরক্ষায় দুর্নীতিগ্রস্ত নাজিরকে অবিলম্বে স্থানান্তরিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।প্রশাসনের বক্তব্য:কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম জানান,নাহিদুল হক দায়িত্ব পালনকালে অত্যন্ত সততা ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন। নতুন কর্মকর্তা যিনি আসবেন, তিনিও একই ধারা ও স্বচ্ছতা অব্যাহত রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।" প্রতিকারের দাবি ও করণীয় ভূমি ও প্রশাসনিক দপ্তরগুলো থেকে সাধারণ মানুষের হয়রানি বন্ধে এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে প্রকৃত তথ্য যাচাই-বাছাইপূর্বক অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। মাঠপর্যায়ে সৎ ও জনবান্ধব কর্মকর্তাদের মূল্যায়ন এবং অনিয়মে জড়িতদের তাৎক্ষণিক শাস্তির আওতায় আনাই এখন সাধারণ জনগণের মূল দাবি।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728