আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কাপাসিয়া সহকারী কমিশনার (ভূমি) অফিসে চরম অনিয়ম: সরকারের কোটি টাকার রাজস্ব হানির শঙ্কা পাথালিয়া ইউনিয়নে সততা ও সেবার নতুন দৃষ্টান্ত নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানে স্পিডবোট দুর্ঘটনা: ইউএনওসহ আহত ১০ ইনানীতে আগুনের ভয়াল তাণ্ডব: টুপটুপ রিসোর্টে পর্যটকদের আর্তনাদ, নিহত অন্তত ৭ পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ গাজীপুরে ভূমি ও রাজস্ব খাতে অসাধু চক্রের দাপট: জনমনে অসন্তোষ, সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব শাপলার জায়গায় দৃঢ় রয়েছি, অবশ্যই অর্জন করব: হাসনাত আবদুল্লাহ জুলাই সনদ স্বাক্ষরকারীরাও সেই কলম পেতে পারেন পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়: নাহিদ দুই আট নম্বরের ম্যাচে ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার ভারত জয় হারের দায় নিজের কাঁধে নিলেন কাবরেরা আগে চিন্তা করা যেত না এভাবে ফিরে আসব, বললেন শমিত সোম রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’ সেদিনই বুঝেছিলাম, মেয়েদের জন্য পৃথিবী নিরাপদ নয়... ‘টাইগার ৩’–তে সালমানের সহ–অভিনেতা বারিন্দর মারা গেছেন
ad728

নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানে স্পিডবোট দুর্ঘটনা: ইউএনওসহ আহত ১০

প্রতিবেদকের তথ্য : দৈনিক প্রথম বাংলা
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 17
ছবির ক্যাপশন :

আমির হোসেন, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকালে এক ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডু ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা সম্পাদক শাহাদাত আলম ফকিরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীর ‘অনুরাগ’ অংশ সংলগ্ন এলাকায় একটি ইটভাটার তীরের সাথে এই দুর্ঘটনা ঘটে।

উপজেলা মৎস্য দপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার ঘোষিত মা ইলিশ রক্ষা কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে সুগন্ধা নদীতে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছিল। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টহলরত স্পিডবোটটির গিয়ারে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে চালক বোটটির নিয়ন্ত্রণ হারালে দ্রুতগতির স্পিডবোটটি নদীর পাড়ে থাকা একটি ইটভাটার মজুদকৃত ইটের স্তূপে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে তীরে আছড়ে পড়ে।

এ সময় বোটে থাকা ইউএনও, সুজন সম্পাদক, স্বেচ্ছাসেবী টিমের সদস্য ও আনসার সদস্যসহ মোট ১০ জন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত ও আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহত ইউএনওর মাথার ক্ষতস্থানে পাঁচটি সেলাই দেন। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বোটচালক মো. আশরাফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত অন্যান্যরা হলেন— আনসার সদস্য জসিম ও রেজাউল, সুজন সদস্য মিল্লাত খান এবং স্বেচ্ছাসেবী (ভলান্টিয়ার) টিমের সদস্য সিফাত ও রায়হান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি ইটভাটার ইটে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728